দৈনিক সংবাদ দিগন্ত

আ. লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুললেন প্রতিমন্ত্রী

মীর শাহে আলম
মীর শাহে আলম
ছবি: মীর শাহে আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ করার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। মীর শাহে আলম বলেন, পরাজিত ও পলাতক রাজনৈতিক শক্তির পুনরুত্থানের কোনো সুযোগ বাংলাদেশে নেই। 

আরও পড়ুন, সীমান্তের শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমরান সালেহর

দেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। তিনি বলেন, জুলাই আন্দোলন এবং শহীদ আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, দলটি পেট্রলবোমা, অগ্নিসংযোগ, থানা পোড়ানো ও বোমা হামলার মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাঁর ভাষ্য, অতীতের গুম, হত্যা ও সহিংসতার ঘটনাগুলোর পাশাপাশি সাম্প্রতিক কর্মকাণ্ডও দলটির বিরুদ্ধে কঠোর অবস্থানের যৌক্তিকতা তুলে ধরেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল বলে বর্তমান পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে। এখন বিষয়টি নতুন করে বিবেচনার সময় এসেছে। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রয়োজন দেখা দিলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন,গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে দায় সরকার ও আওয়ামী লীগের: মঞ্জু

 সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার মানবিক ও গণতন্ত্রে বিশ্বাসী। আগের সরকারের মতো গুম, হত্যা বা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর সিটি করপোরেশনের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহত্তর রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের স্থান নির্ধারণে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি।

বিষয় : সংবিধান নিষিদ্ধে প্রসঙ্গ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আ. লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুললেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x