দৈনিক সংবাদ দিগন্ত

সীমান্তের শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমরান সালেহর

হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স (মাঝে, হাত উঁচিয়ে)। শুক্রবার, ময়মনসিংহ

ছবি: হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স (মাঝে, হাত উঁচিয়ে)। শুক্রবার, ময়মনসিংহ

হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া যাবে না। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে হালুয়াঘাট বাজার থেকে তেলিখালী পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন এমরান সালেহ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। পথসভায় এমরান সালেহ অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ সেখান থেকে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে ভারত সরকারের দৃশ্যমান অবস্থান ও কার্যকর পদক্ষেপ না থাকাকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। তাঁর আহ্বান, অভিযোগগুলো তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। 

আরও পড়ুন,  সাত দফা দাবি আদায়ে রাজপথে নামছে জামায়াত

বিএনপির এই নেতা বলেন, ভারত সরকার তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না বলে তিনি আশা করেন। সীমান্তের নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমরান সালেহ বলেন, সীমান্তে অস্থিতিশীলতা তৈরি হলে স্থানীয় মানুষের জীবন-জীবিকা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। সন্দেহজনক তৎপরতার নির্ভরযোগ্য তথ্য পেলে বিজিবি বা পুলিশকে জানাতে হবে। কোনো অপতৎপরতার কারণে এ অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে দেওয়া যাবে না। ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদসহ স্থানীয় বিএনপি নেতারা।

বিষয় : শান্তি ঐক্যবদ্ধ সীমান্তের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সীমান্তের শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমরান সালেহর

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x