রাজধানীর ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকারই সরকার বাস্তবায়ন করবে। তাঁর দাবি, জনগণ এখন দলটির প্রতি বিপুল ও নিরঙ্কুশ সমর্থন দিয়েছে এবং বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের ইচ্ছার প্রতিফলনে পরিণত হয়েছে।শনিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন ছিল অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। তাই সরকার পরিচালনায় দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। দলীয় সহযোগিতা ছাড়া রাষ্ট্র পরিচালনা সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।আর ও পড়ুন ,বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান দুপুর পৌনে বারোটার দিকে সভাস্থলে পৌঁছান তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর তৃণমূল নেতাদের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম বড় সাংগঠনিক বৈঠক। সভায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ের বিরোধ নিরসন এবং নেতৃত্ব কাঠামো শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা, যার মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।সভায় তৃণমূল পর্যায়ের নেতাদের সংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং দলীয় ঐক্য বজায় রেখে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।আরও পড়ুন , তরুণ উদ্ভাবকের ‘স্মার্ট কার’ দেখে প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান