এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু নয়—সবাইকে বাংলাদেশি হিসেবে ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, তবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।তারেক রহমান বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে বিভাজন না করে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ কেউ গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন, জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ সবার সমান অধিকার। সবাই বাংলাদেশি—এই পরিচয়েই দেশের মানুষের ঐক্যবদ্ধ থাকার কথা তুলে ধরেন তিনি।এ সময় দেশের অতীত রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জনগণের অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন নিষ্ঠুর শাসন চলেছে দাবি করে তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই শাসনের পতন ঘটিয়েছে।অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এখন দেশ পুনর্গঠনের পালা বলেও জানান প্রধানমন্ত্রী।এর আগে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অনুষ্ঠানে পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।প্রধানমন্ত্রী নিজ হাতে ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতা তুলে দেন। একই সঙ্গে সারা দেশে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে এই ভাতা দেওয়া হয়েছে।
বিষয় : ঐক্যবদ্ধ শুভেচ্ছা বিনিময় সংখ্যালঘু

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন