জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুরোহিত ও সেবাইতদের হাতে সম্মানী তুলে দেওয়া হয়।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টজনরা।
আরও পড়ুন, নিরাপত্তার বদলে টিকিট তল্লাশি, ট্রেনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
জন্মাষ্টমীর এই আয়োজন ঘিরে তুলে ধরা হয় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার মো. ইসমাইল জবিউল্লাহ।জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতিবছর দেশজুড়ে নানা আয়োজন করা হয়।রাজধানীর এই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত-সেবাইতদের সম্মানী বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতায় যোগ হলো রাষ্ট্রীয় পর্যায়ের আরেকটি আয়োজন।
বিষয় : ধর্মাবলম্বী শুভেচ্ছা বিনিময় জন্মাষ্টমী

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন