দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

জনগণ আগামী ভোটে ইসলামী দলগুলোর প্রতি আস্থা রাখবে : তাহের

নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর ওপর আস্থা রাখবে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিতে ঐক্যবদ্ধ হচ্ছে। (২ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।ডা. তাহের বলেন, ১৭ বছর পর এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল ইসলামী দলগুলোকে ক্ষমতা দেওয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। 

আরো পড়ুন , যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে মনোনিবেশ শামা ওবায়েদ

চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আধিপত্যবাদবিরোধী ওসমান হাদিকে সন্ত্রাসীরা খুন করেছে। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। পৌরসভার নির্বাচনি পরিচালক ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলা সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর নায়েবে আমির কাজী ইয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল প্রমুখ।

বিষয় : জনগণ ঐক্যবদ্ধ আস্থা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জনগণ আগামী ভোটে ইসলামী দলগুলোর প্রতি আস্থা রাখবে : তাহের

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর ওপর আস্থা রাখবে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিতে ঐক্যবদ্ধ হচ্ছে। (২ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।ডা. তাহের বলেন, ১৭ বছর পর এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল ইসলামী দলগুলোকে ক্ষমতা দেওয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। 

আরো পড়ুন , যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে মনোনিবেশ শামা ওবায়েদ

চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আধিপত্যবাদবিরোধী ওসমান হাদিকে সন্ত্রাসীরা খুন করেছে। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। পৌরসভার নির্বাচনি পরিচালক ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলা সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর নায়েবে আমির কাজী ইয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল প্রমুখ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত