দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের দূরে ঠেলে দিতে পারবে না —মামুনুর রশিদ মামুন

মামুনুর রশিদ মামুন

চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির আমৃত্যু সভাপতি মরহুম বাচ্চু মিয়ার সন্তান ও আসন্ন  ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং নরসিংদী জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ মামুনুর রশিদ মামুন বলেছেন,“আমার বাবা মরহুম বাচ্চু মিয়া চর আড়ালিয়ায় ঐক্যের সূচনা করেছিলেন। তিনি জীবদ্দশায় সবাইকে সঙ্গে নিয়ে চলাফেরা করতেন। তাঁর নেতৃত্বে একসময় দলাদলি,হানাহানি ও বিভেদ ভুলে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে ইউপি নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁর সৃষ্টি করে যাওয়া ঐক্যের চেয়ে বড় মূল্য আমার কাছে আর কিছু নেই।”বুধবার রাতে মামুনুর রশিদের বাড়িতে নিজ জন্মভূমি চর আড়ালিয়া গ্রামের মানুষের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মামুনুর রশিদ মামুন বলেন, “চর আড়ালিয়ার নামে ইউনিয়ন হলেও ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে এই গ্রামে কখনো চেয়ারম্যান নির্বাচিত হননি।

আরও পড়ুন,ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 সারা জীবন আমরা গ্রামবাসী অর্থ, মেধা ও শ্রম দিয়ে অন্য গ্রামের মানুষকে চেয়ারম্যান নির্বাচিত করেছি। বিনিময়ে আমরা তেমন কিছুই পাইনি। যা পেয়েছি তা আমাদের ঐক্যবদ্ধ থাকার কারণে পেয়েছি।তিনি আরও বলেন, “আমি আপনাদের হয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের দূরে ঠেলে দিতে পারবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকারকে নিজেদের নেতা ও অভিভাবক উল্লেখ করে মামুনুর রশিদ মামুন বলেন,সময় হলে আপনারা তাঁর কাছে দাবি উত্থাপন করবেন আগামীতে চর আড়ালিয়া থেকেই চেয়ারম্যান চাই। আশা করি তিনি আমাদের ফিরিয়ে দেবেন না। আমার বিশ্বাস আপনারা ঐক্যবদ্ধ থাকলে তিনি আমাদের দাবির বাইরে যাবেন না। তাঁর সহযোগিতা নিয়ে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই ইনশাআল্লাহ।”আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মোরশেদ মিয়া, বিএনপি নেতা ডা. সেন্টু মিয়া, সুরুজ শাহ, দুলাল মিয়া, করিম মিয়া, বিল্লাল মিয়া, নাছির উদ্দিন, আকরাম মিয়া, শাহজালাল, বাবু মিয়াসহ এলাকার সর্বস্তরের জনগণ।

বিষয় : ঐক্যবদ্ধ ঠেলে কেউ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের দূরে ঠেলে দিতে পারবে না —মামুনুর রশিদ মামুন

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x