বাহরাইনে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। স্থানীয় সময় শনিবার রাতে এবং বাংলাদেশ সময় রোববার ২২ নভেম্বর ভোররাত প্রায় ৩টার দিকে এ হামলা চালানো হয়। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামোতে আগুন লেগেছে। যদিও হামলার সুনির্দিষ্ট স্থান ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। দ্বীপটিতে বেশ কয়েকটি বাণিজ্যিক অবকাঠামো রয়েছে।
আরও পড়ুন,হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে। এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন উড়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। বিপ্লবী গার্ডের দাবি অনুযায়ী, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটি ছিল হামলার লক্ষ্য। উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে ইরান। নতুন এই হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিষয় : আকাশ ইরানি ড্রোন বাহরাইন

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬