দৈনিক সংবাদ দিগন্ত

রাসায়নিক অস্ত্র নিয়ে মার্কিন প্রতিবেদন, ইরানের কড়া প্রতিক্রিয়া

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ছবি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

জৈব ও রাসায়নিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, এসব দাবি সামরিক আগ্রাসনের অজুহাত তৈরির পুরোনো প্রচেষ্টা। ২০০৩ সালে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রসঙ্গ টেনে বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে তেহরান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অভিযোগের ধরন বদলালেও এর অন্তর্নিহিত বয়ান আগের মতোই রয়েছে। তাঁর ভাষায়, বর্তমান অভিযোগগুলো ২০০৩ সালের ইরাক প্রসঙ্গের ‘একই জাল চিত্রনাট্য’ অনুসরণ করছে। বাঘাই স্মরণ করিয়ে দেন, ২০০৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের কথিত প্রমাণ হিসেবে একটি ছোট শিশি প্রদর্শন করেছিলেন। পরে ওই গোয়েন্দা তথ্য আধুনিক ইতিহাসের অন্যতম গুরুতর ব্যর্থতা ও রাজনৈতিক প্রতারণার প্রতীক হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি। ইরানের এ প্রতিক্রিয়া এসেছে বেনামি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের পর। এসব প্রতিবেদনে দাবি করা হয়, তেহরান রাসায়নিক উপাদান কিংবা তথাকথিত ‘ডার্টি বম্ব’ নিয়ে বিকল্প ভাবতে পারে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইরান গ্যাস ও জৈব অস্ত্র নিয়ে ভাবছে এমন ইঙ্গিত রয়েছে। 

আরও পড়ুন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়

তবে তিনি কোনো আসন্ন হুমকির বিষয়টি খাটো করে দেখান। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও প্রতিবেদনগুলোকে তাৎক্ষণিক হুমকির ইঙ্গিত হিসেবে দেখেননি এবং সংশ্লিষ্ট সূত্রের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরান বলেছে, তাদের কোনো রাসায়নিক বা জৈব অস্ত্র কর্মসূচি নেই। দেশটি রাসায়নিক অস্ত্র কনভেনশন ও জৈব অস্ত্র কনভেনশনের সদস্য। ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধে সাদ্দাম হোসেনের বাহিনীর রাসায়নিক হামলায় ইরান ব্যাপক ক্ষতির শিকার হয়েছিল বলে তেহরান উল্লেখ করেছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ও নতুন হামলার হুমকির প্রেক্ষাপটে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে স্বাভাবিক সহযোগিতা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। ইরান বলেছে, নতুন কোনো আগ্রাসন হলে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা জবাব দেবে।

বিষয় : অস্ত্র প্রতিবেদন রাসায়নিক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রাসায়নিক অস্ত্র নিয়ে মার্কিন প্রতিবেদন, ইরানের কড়া প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x