দৈনিক সংবাদ দিগন্ত

নিরাপদ প্রত্যাবাসনের আশায় আইসিজের রায়ের দিকে তাকিয়ে রোহিঙ্গারা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। সফরকালে শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার কথা রয়েছে তাঁর। সাক্ষাতে রোহিঙ্গারা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন বলে জানা গেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন,  গোপালপুরের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে ‘আকভান’

 গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় রায় ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া মামলাটি দায়ের করেছিল। এতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়। রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় শুধু আইনি স্বীকৃতি বা ন্যায়বিচারের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিজ দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষাও। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যাশা তাঁদের। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে তাঁদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিষয় : নিরাপদ প্রত্যাবাসনের আইসিজের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নিরাপদ প্রত্যাবাসনের আশায় আইসিজের রায়ের দিকে তাকিয়ে রোহিঙ্গারা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x