দৈনিক সংবাদ দিগন্ত

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে মন্দা, বিপাকে পাইকাররা

সবজির বাজারে মন্দা
সবজির বাজারে মন্দা
ছবি: সবজির বাজারে মন্দা

ঘূর্ণিঝড় ‘আকবান’-এর প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কুমিল্লার নিমসার পাইকারি সবজির বাজারের ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে বাজারে ক্রেতা ও পাইকারের উপস্থিতি কমে যাওয়ায় বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। এতে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি নিয়ে আসা ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) নিমসার বাজার ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। বিক্রি কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করছেন। ব্যবসায়ীরা জানান, দুই দিন আগেও প্রতি কেজি শিম ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও এখন দাম নেমে এসেছে ৫০ টাকায়। ৩০ থেকে ৩৫ টাকার শসা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। তাল বেগুনের দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা। এ ছাড়া ৬০ থেকে ৬৫ টাকার করলা এখন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। জামালপুর থেকে তাল বেগুন নিয়ে আসা ব্যবসায়ী অহিদুর রহমান বলেন, বৃষ্টির কারণে বাজারে ক্রেতা নেই। প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা লোকসান দিয়েও বিক্রি করতে চাইলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। 

আরও পড়ুন,  নিরাপদ প্রত্যাবাসনের আশায় আইসিজের রায়ের দিকে তাকিয়ে রোহিঙ্গারা

ব্যবসায়ী সুমন মিয়া জানান, বুধবারও যে করলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, এখন তা ৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তারপরও ক্রেতা মিলছে না। আরেক ব্যবসায়ী মো. শহিদুল্লাহ বলেন, বৃষ্টির কারণে কাঁচা সবজি নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। তিনি বাজারে মুলা ও ফুলকপি এনেছেন। সময়মতো বিক্রি করতে না পারলে এসব সবজি পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আড়তদার জামাল হোসেন জানান, টানা বৃষ্টিতে বাজারে ক্রেতা কমে যাওয়ায় সবজি বিক্রি ব্যাহত হচ্ছে। সময়মতো উৎপাদিত সবজি বিক্রি করতে না পারায় কৃষক ও পাইকাররা ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন। বৃষ্টিতে একদিকে বাজারে সবজির দাম কমে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে মাঠে থাকা ফসলও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিষয় : প্রভাবে সবজির মন্দা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে মন্দা, বিপাকে পাইকাররা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x