একের পর এক নলকূপ অচল হয়ে পড়ায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। এমন পরিস্থিতিতে সরকারি বরাদ্দে স্থাপিত একটি গভীর নলকূপ ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার জগদল ইউনিয়নের নতুন জগদল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের বিশুদ্ধ পানির সুবিধার্থে সরকারি উদ্যোগে নলকূপটি স্থাপন করা হয়েছিল। প্রথমে বাড়ির উঠানে স্থাপন করা হলেও পরবর্তী সময়ে সেটি ভেঙে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে নলকূপটির মালিকানা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। স্থানীয় কয়েকজন বাসিন্দা এটিকে সরকারি নলকূপ বলে দাবি করলেও আবু তালিবের দাবি, এটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি। স্থানীয় বাসিন্দা ছায়ারুন বেগম জানান, নলকূপটি আনার সময় তাঁর জাতীয় পরিচয়পত্র এবং ছেলের স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়েছিল। তাঁর স্বামী মৃত আব্দুল মতিন। নলকূপটি সরকারি উদ্যোগে আনা হচ্ছে বলেই তাঁরা জানতেন।একই এলাকার বাসিন্দা ছুরত আলী বলেন, কয়েক মাস আগে নলকূপটি বাড়ির উঠানে স্থাপন করা হয়েছিল। পরে তাঁর বড় ভাই সেটি ভেঙে ঘরের ভেতরে নিয়ে যান। সরকারি বরাদ্দে স্থাপন করা নলকূপ ব্যক্তিগতভাবে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অধিকার কারও আছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। স্থানীয় বাসিন্দা মুজাহিদ ও লিটন মিয়াও নলকূপটি সরকারি বলে জানার কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, প্রথমে বাড়ির উঠানে স্থাপন করা হলেও পরে সেটি ঘরের ভেতরে নেওয়া হয়। লিটন মিয়া বলেন, কিছুদিন আগে ওই বাড়িতে গেলে আবু তালিব নলকূপটি তাঁর ব্যক্তিগত বলে দাবি করেন। অন্যদিকে, মহব্বত আলী বলেন, তিনি সরকারি নলকূপ এনেছেন। তবে সেটি বাড়ির বাইরে স্থাপন করা রয়েছে এবং মানুষ যে যার মতো পানি নিয়ে যায়। কাউকে পানি নিতে বাধা দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না। তবে অভিযোগের বিষয়ে আবু তালিবের বক্তব্য ভিন্ন। তিনি দাবি করেন, নলকূপটি সরকারি নয়; ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন,ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কেশবপুরে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
তাঁর এক আত্মীয় প্রবাস থেকে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে নলকূপটি দিয়েছেন। তাই এটি তাঁদের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম বলেন, সরকারি নলকূপ ঘরের ভেতরে নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ সরকারি নলকূপ ঘরের ভেতরে নিয়ে গেলে নিজ খরচে সেটি বাড়ির বাইরে স্থাপন করতে হবে। দিরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী উজ্জ্বল খান বলেন, আবু তালিবের বাড়িতে সরকারি নিয়ম অনুযায়ী নলকূপটি বাইরে স্থাপন করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেটি ঘরের ভেতরে নেওয়া হয়ে থাকলে অভিযোগের সত্যতা যাচাই করে নিজ খরচে বাইরে স্থাপনের ব্যবস্থা করতে হবে। জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে দেখবেন।ওই ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন রানা শামীম বলেন, আবু তালিবকে সরকারি নলকূপ দেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে পরবর্তী সময়ে কী হয়েছে, তা তাঁর জানা নেই। এদিকে, নলকূপটির প্রকৃত অর্থায়ন, বরাদ্দ ও মালিকানা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এটি সরকারি বরাদ্দে স্থাপিত হয়ে থাকলে জনসাধারণের ব্যবহারের উপযোগী স্থানে পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কাছে বরাদ্দসংক্রান্ত নথিপত্র যাচাই করে অভিযোগের সত্যতা নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬