দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

ছবি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবেও গ্রহণের উদ্যোগ নিয়েছেন। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম হতে পারে। দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো ফল অর্জনে পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

প্রতিযোগিতার পুরুষ বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নারী বিভাগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) পরাজিত করে শিরোপা জেতে এপিবিএন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইজিপি। পুরুষ বিভাগে ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এ সময় আইজিপি বিচ ভলিবলের জার্সিও উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআইয়ের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৪ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি এবং নারী বিভাগে ছয়টি দল অংশ নেয়।

বিষয় : আইজিপি ষড়যন্ত্র

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x