দৈনিক সংবাদ দিগন্ত

আইনের ফাঁকফোকরে বেরিয়ে অপরাধীরা আবার অপরাধে জড়ায় : আইজিপি

মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত ব্যক্তিরা একাধিকবার আইনের আওতায় এলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘদিন আটক রাখা সম্ভব হচ্ছে না। ফলে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। প্রত্যেক মাদক কারবারি ও ছিনতাইকারীকে একাধিকবার আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু আইনের ফাঁকফোকর ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘদিন আটক রাখা যাচ্ছে না। পরে তারা আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম। প্রায় এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। আরও পড়ুন, ব্রিকসের আগে তারেকের ভারত সফর নিয়ে কাটেনি অনিশ্চয়তাতাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।মাদককে নতুন প্রজন্মের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নানা আকর্ষণীয় নামে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কখনো এগুলোকে এনার্জি ট্যাবলেট বা অন্য কোনো নামে পরিচয় করানো হয়। তাই সন্তানদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, লোক দেখানো নয়, বাস্তব পরিবর্তনের লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা শহরের পরিবেশ দূষণ কমাতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানো নয়, পুরো ঢাকা শহরে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করা হয়েছে।অনুষ্ঠান শেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নিমগাছ রোপণ করেন আইজিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

আইনের ফাঁকফোকরে বেরিয়ে অপরাধীরা আবার অপরাধে জড়ায় : আইজিপি