দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

হাইওয়ে পুলিশের নেতৃত্বে ফারুক আহমেদ, দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি

হাইওয়ে পুলিশের নেতৃত্বে ফারুক আহমেদ

দেশের মহাসড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ।মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ায় জন্মগ্রহণ করেন ফারুক আহমেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—রুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।দীর্ঘ কর্মজীবনে র‌্যাব, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, বাংলাদেশ পুলিশ একাডেমি, 

আরও পড়ুন, গ্রীষ্মকালীন সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সিংগাইরে সেনা ক্যাম্পে

এপিবিএন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান। দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।পুলিশ সদর দপ্তরের প্রত্যাশা, তার নেতৃত্বে দেশের মহাসড়কে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশি সেবা আরও শক্তিশালী হবে।অভিজ্ঞ এই কর্মকর্তার নেতৃত্বে হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলেই আশা করছে পুলিশ সদর দপ্তর।

বিষয় : আইজিপি মহাপরিদর্শক হাইওয়ে পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

হাইওয়ে পুলিশের নেতৃত্বে ফারুক আহমেদ, দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

দেশের মহাসড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ।মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ায় জন্মগ্রহণ করেন ফারুক আহমেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—রুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।দীর্ঘ কর্মজীবনে র‌্যাব, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, বাংলাদেশ পুলিশ একাডেমি, 

আরও পড়ুন, গ্রীষ্মকালীন সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সিংগাইরে সেনা ক্যাম্পে

এপিবিএন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান। দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।পুলিশ সদর দপ্তরের প্রত্যাশা, তার নেতৃত্বে দেশের মহাসড়কে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশি সেবা আরও শক্তিশালী হবে।অভিজ্ঞ এই কর্মকর্তার নেতৃত্বে হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলেই আশা করছে পুলিশ সদর দপ্তর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত