দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

মোঃ ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি-গ্রেড ২) হয়েছেন। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁরসহ মোট পাঁচজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করা হয়।জনাব মোঃ ইসরাইল হাওলাদার বাংলাদেশ পুলিশের একজন সৎ, দক্ষ, বিচক্ষণ ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণের মাধ্যমে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

আরও  পড়ুন, কক্সবাজারের উন্নয়ন ত্বরান্বিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সন্তান মোঃ ইসরাইল হাওলাদার ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিণী একজন চিকিৎসক।তাঁর এই গুরুত্বপূর্ণ পদোন্নতিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল স্তরের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জিএমপির কর্মকর্তা ও সদস্যরা বিশ্বাস করেন, তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশের উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নবপদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ ইসরাইল হাওলাদারের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়েছে।

বিষয় : আইজিপি পদোন্নতি পুলিশ কমিশনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x