দৈনিক সংবাদ দিগন্ত

উৎপাদন ও নির্মাণ খাতে দুর্বলতা, গতি হারাচ্ছে অর্থনীতি

গতি হারাচ্ছে অর্থনীতি

দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও ধীরগতি দেখা দিয়েছে। নতুন ক্রয়াদেশ, উৎপাদন, কাঁচামাল ও প্রস্তুত পণ্যের মজুত এবং আমদানি কমে যাওয়ায় সেপ্টেম্বরে শিল্প খাতের ব্যবসায়িক কার্যক্রম দুর্বল হয়েছে। একই সময়ে নির্মাণ ও সেবা খাতেও সংকোচন দেখা গেছে। বিপরীতে কৃষি খাতে সম্প্রসারণ অব্যাহত থাকলেও সামগ্রিক অর্থনীতির দুর্বলতা কাটাতে তা যথেষ্ট হয়নি।গতকাল প্রকাশিত পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সেপ্টেম্বরে দেশের পিএমআই মান কমে ৪৮ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগস্টে এ সূচকের মান ছিল ৪৯ দশমিক ৯ পয়েন্ট।ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এ সূচক তৈরি করে। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের মতামতের ভিত্তিতে সূচকটি নির্ধারণ করা হয়।পিএমআইয়ের মান ৫০ পয়েন্টের বেশি হলে অর্থনৈতিক সম্প্রসারণ এবং ৫০-এর নিচে হলে সংকোচন নির্দেশ করে।

আরও  পড়ুন,  নগদ ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে উৎপাদন খাতের পিএমআই ২ দশমিক ৬ পয়েন্ট কমে ৪৪ দশমিক ৮ হয়েছে। নির্মাণ খাতের সূচক ৩ দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৫ পয়েন্টে। সেবা খাতের সূচক নেমে এসেছে ৪৯ পয়েন্টে, যা এ খাতে টানা দুই মাসের সংকোচন নির্দেশ করছে।অন্যদিকে কৃষি খাতে টানা ১৩ মাস ধরে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। তবে সেপ্টেম্বরে এ খাতের পিএমআই ১ দশমিক ৩ পয়েন্ট কমে ৫৫ দশমিক ২ হয়েছে।পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের দুর্বলতার কারণে অর্থনীতি এখনো চাপে রয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধারে অভ্যন্তরীণ ও রপ্তানি চাহিদা বাড়ানো, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, অর্থায়নের সীমাবদ্ধতা কমানো এবং ব্যয় বৃদ্ধির চাপ নিয়ন্ত্রণ করা জরুরি।

বিষয় : অর্থনীতি দুর্বলতা পণ্যের মজুত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

উৎপাদন ও নির্মাণ খাতে দুর্বলতা, গতি হারাচ্ছে অর্থনীতি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x