দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

অপরাধ দমনের নির্দেশ আইজিপির

জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির।শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।আইজিপি বলেন, সব ধরনের অপপ্রচার ও গুজবের বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে। কোনো অপরাধ বা ঘটনা ঘটার আগেই আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।তিনি বলেন, পুলিশ দেশের জন্য এবং জনগণের কল্যাণে কাজ করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে হবে।সম্মেলনে এপ্রিল থেকে জুন ২০২৬—এই তিন মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত আইজি ক্রাইম অ্যান্ড অপারেশনস খোন্দকার রফিকুল ইসলাম।

আরও  পড়ুন, ভারী বৃষ্টিতে বাড়বে নদীর পানি, দুই জেলার নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা

সভায় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত, বিচার এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পুলিশ আক্রান্তের মামলাগুলো আরও গুরুত্ব দিয়ে তদারকি এবং মুলতবি মামলা কমিয়ে সাজার হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।এছাড়া নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি বা জিডি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।সম্মেলনে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রধানরাও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এদিকে পুলিশ সপ্তাহ ২০২৬-এ প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আইজিপি নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন।

বিষয় : আইজিপি অপরাধ অনুষ্ঠিত পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির।শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।আইজিপি বলেন, সব ধরনের অপপ্রচার ও গুজবের বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে। কোনো অপরাধ বা ঘটনা ঘটার আগেই আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।তিনি বলেন, পুলিশ দেশের জন্য এবং জনগণের কল্যাণে কাজ করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে হবে।সম্মেলনে এপ্রিল থেকে জুন ২০২৬—এই তিন মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত আইজি ক্রাইম অ্যান্ড অপারেশনস খোন্দকার রফিকুল ইসলাম।

আরও  পড়ুন, ভারী বৃষ্টিতে বাড়বে নদীর পানি, দুই জেলার নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা

সভায় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত, বিচার এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পুলিশ আক্রান্তের মামলাগুলো আরও গুরুত্ব দিয়ে তদারকি এবং মুলতবি মামলা কমিয়ে সাজার হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।এছাড়া নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি বা জিডি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।সম্মেলনে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রধানরাও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এদিকে পুলিশ সপ্তাহ ২০২৬-এ প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আইজিপি নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত