দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার পাশাপাশি পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের এবং ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের তিনটি স্থাপনায় আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়েছে। এছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি একটি গাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের তথ্য পেয়েছে পুলিশ। এসব ঘটনায় দায়ের করা ৩৮টি মামলায় ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে মোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন, ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির
এদিকে ধারাবাহিক নাশকতার ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কার্যক্রম চালু রয়েছে। তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬