দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে।’ জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশকে জোর করে শাসন করেছে বলে মন্তব্য করেন তিনি। ২০২৪ সালে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন আবারও একইভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

আরও পড়ুন,পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক চার কূটনৈতিক প্রতিনিধির

 তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। গুম-খুনের রাজনীতি বন্ধের যে অধিকার প্রতিষ্ঠা হয়েছে, একটি মহল তা আবার কেড়ে নিতে চায়। প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, তারা কি আবার গুম-খুনের রাজনীতি, ভোটের অধিকার কেড়ে নেওয়া এবং মানুষের কথা বলার অধিকার হরণ করার সুযোগ দিতে চান? তারেক রহমান বলেন, ২০২৪ সালে যেভাবে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও সেভাবে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিষয় : কঠোর বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x