দৈনিক সংবাদ দিগন্ত

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান রিজভীর

গাড়িতে আগুন দেওয়া কিংবা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকির মুখে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা এসব কর্মকাণ্ড করছে, তারা সন্ত্রাসী সংগঠন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। বিগত সরকারের সময়ে গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষের আন্দোলনে সেই সরকারের পতনের পর মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা ও গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে।আরও পড়ুন, মুকসুদপুর থানায় হামলার পর পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে রিজভী বলেন, রাজনৈতিক পক্ষপাতের কারণে একটি নির্দিষ্ট দল ও তার নেতার কর্মকাণ্ডকে বড় করে দেখাতে গিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে সত্য ও বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, দেশের গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে।

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান রিজভীর