দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ রায়ে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এই রায়কে স্বাগত জানায় এবং এতে সন্তুষ্ট। আইসিজের এ রায়ের মাধ্যমে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে নিন্দা জানানো হয়েছে। আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমের ইতিহাসে মানবাধিকারের এমন গুরুতর লঙ্ঘনের বিষয়ে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

আরও পড়ুন, পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

তিনি আরও বলেন, রায়ে ক্ষতিপূরণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিস্তারিত আলোচনা করা হবে। হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এ রায় একটি ইতিবাচক ফলাফল। যারা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর জন্যও এর ইতিবাচক প্রভাব রয়েছে। বাংলাদেশের জন্যও এ রায়ের গুরুত্ব রয়েছে। তিনি মনে করেন, রোহিঙ্গা সংকট সমাধানে শুধু প্রত্যাবাসন নয়, আইসিজের এ রায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। উল্লেখ্য, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। আদালতের প্রেসিডেন্ট ও বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এ রায় ঘোষণা করেন।

বিষয় : রোহিঙ্গা আইসিজে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x