পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের কূটনীতিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স।
আরও পড়ুন, বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত টিউলিপের
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দীর্ঘদিন পর বাংলাদেশে আসা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার কূটনীতিকেরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা পৃথকভাবেও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তবে এসব পৃথক বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিষয় : কূটনৈতিক পররাষ্ট্রমন্ত্রীর পৃথক

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬