দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
ছবি: নির্বাচন কমিশন

দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।

আরও পড়ুন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। আগে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন, পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবেই ইউনিয়ন পরিষদের সংখ্যা কম রাখা হয়েছে। সভা শেষে তিনি এ তথ্য জানান। পাঁচ ধাপে নির্বাচনের এ সূচি প্রকাশের মধ্য দিয়ে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতির আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নিল নির্বাচন কমিশন।

বিষয় : ইউপি নির্বাচন তালিকা প্রকাশ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x