সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলেন। চকসিংগা গ্রামের স্থানীয় ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে নিচতলায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে চলে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীরা আড়ানী কিংবা আশপাশের এলাকার বাসিন্দা নন বলে তাঁর ধারণা।
আরও পড়ুন, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জিএমপি কমিশনারের
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারিও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর থেকে বাড়িটিতে কেউ বসবাস করেন না।
বিষয় : আগুন প্রতিমন্ত্রী

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬