সাতক্ষীরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে দিনব্যাপী টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকা এবং সাতক্ষীরা পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ, জনমনে নিরাপত্তাবোধ জোরদার এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের এ উদ্যোগ নেওয়া হয়। টহল ও নজরদারি কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু। এ সময় সহকারী কমিশনার মো. তাওহীদুল হাসান, সুশান্ত চন্দ্র সেন, কনোজ দেওয়ান, মো. আবিদ আল আজিজ ও সুবর্ণ মোহন ভাওয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
আরও পড়ুন, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তদের আগুন
দিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসনের সতর্ক অবস্থানের বিষয়টি তুলে ধরা হয়। জেলা প্রশাসনের এ উদ্যোগকে জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকলে অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সাতক্ষীরায় শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের টহল অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিষয় : আইনশৃঙ্খলা যৌথ বাহিনী

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬