দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আলীকদমে পাহাড়-মাটি কাটায় জিরো টলারেন্স, সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব

নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

ছবি: নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় ও মাটি কাটা, অবৈধ ইটভাটা পরিচালনাসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলী। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা এবং উপজেলার শিক্ষা, ক্রীড়া, জনজীবনের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সম্প্রতি আলীকদম প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত ইউএনও। মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রের অগ্রগতি, জনসাধারণের জীবনমান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পাহাড় ও মাটি কাটা বন্ধ, অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ইউএনও সৈয়দ সাফকাত আলী বলেন, আলীকদম উপজেলার শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনমান সমুন্নত করা এবং সরকারের গৃহীত সব কর্মসূচি ও উন্নয়নমূলক উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, পাহাড় ও মাটি কাটার মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অবৈধ ইটভাটা বন্ধ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপজেলার পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রশাসন দৃঢ়ভাবে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন, কালিহাতীতে কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে কৃষিজমি, নষ্ট হচ্ছে ফসল

সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রশাসনের নজরে আনতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি এস এম জিয়াউদ্দিন জুয়েল, সহসভাপতি ও বিজনেস বাংলাদেশ প্রতিনিধি দীপু তঞ্চঙ্গা, সহসভাপতি ও দৈনিক আমাদের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু জুয়েল নুরখান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি হাবিবুর রশিদ হিমন, কোষাধ্যক্ষ ও দৈনিক নববাণী প্রতিনিধি আতিকুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুচ্ছফা ভূঁইয়া বাবু, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জমির উদ্দিন, অগ্রযাত্রা প্রতিদিন প্রতিনিধি মো. হাশেম, দৈনিক কালবেলা প্রতিনিধি সুজন চৌধুরী, পূর্বদেশ প্রতিনিধি মেহেদী হাসান রানা, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মো. শাহেদ, দৈনিক সাঙ্গু প্রতিনিধি আরফাত উদ্দিন, বাংলা ধারা প্রতিনিধি আতাউল্লাহ, আজকালের কণ্ঠ প্রতিনিধি জয়নাল আবেদিন, মো. তারেক, মো. জিসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মতে, উপজেলার উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, জনকল্যাণ এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে এ মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : আলীকদম জিরো টলারেন্স

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আলীকদমে পাহাড়-মাটি কাটায় জিরো টলারেন্স, সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x