দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বিশেষ করে নিম্ন আয়ের পোশাক শ্রমিকদের কিছুটা স্বস্তি দিতে গাজীপুরে ন্যায্যমূল্যে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে খাদ্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে গাজীপুর মহানগরের তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানার ৫০০ শ্রমিকের মধ্যেগাজীপুরে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাক শ্রমিকরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছুটা স্বস্তি দিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যায্যমূল্যে চাল দিচ্ছে খাদ্য অধিদপ্তর। গাজীপুর মহানগরের তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানার ৫০০ শ্রমিকের মাঝে ৩০০ টাকায় ১০ কেজি করে চাল বিক্রি করা হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল কিনছেন শ্রমিকরা। তবে চালের পাশাপাশি ডাল, তেল, লবণ ও আটা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। কারখানা কর্তৃপক্ষ জানায়, ৫ হাজার শ্রমিকের মধ্যে ধাপে ধাপে ৫০০ জনকে বাছাই করা হয়েছে। আর খাদ্য অধিদপ্তর জানিয়েছে, গাজীপুর মহানগরের ৩০টি কারখানায় এ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কারখানায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ২০/১১/২০২৬ প্রতি কেজি ৩০ টাকা দরে ১০ কেজি করে চাল বিক্রি করা হয়েছে।
আরও পড়ুন,রাজধানীতে গ্রেপ্তার সাবেক এমপি আতাউল হক দোলন, শ্যামনগরে সাত মামলা
এতে ১০ কেজি চালের মূল্য পড়েছে ৩০০ টাকা। ন্যায্যমূল্যে চাল কিনতে সকাল থেকেই কারখানা এলাকায় শ্রমিকদের দীর্ঘ সারি দেখা যায়। কম দামে চাল পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেন শ্রমিকরা। তবে শুধু চাল নয়, চালের পাশাপাশি ডাল, তেল, লবণ ও আটা ন্যায্যমূল্যে সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা। কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের মোট পাঁচ হাজার শ্রমিকের মধ্য থেকে যাচাই-বাছাই করে ধাপে ধাপে ৫০০ শ্রমিককে এ সুবিধার আওতায় আনা হয়েছে। এ বিষয়ে স্প্যারো অ্যাপারেলসের চিফ অপারেটিং অফিসার কাজী শরিফুল ইসলাম রেজা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তাঁদের কিছুটা স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নির্বাচিত শ্রমিকদের মধ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের পরিচালক মোঃ জহিরুল ইসলাম খান জানান, গাজীপুর মহানগরের ৩০টি পোশাক কারখানায় এ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কারখানায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, ন্যায্যমূল্যে চাল সরবরাহের এ উদ্যোগ পোশাক শ্রমিকদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে সহায়ক হবে। পাশাপাশি চালের সঙ্গে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হলে শ্রমিকদের দুর্ভোগ আরও কমবে।
বিষয় : গাজীপুর পোশাকশ্রমিক

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬