দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কেশবপুরে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কেশবপুরে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি

ছবি: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কেশবপুরে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় 'আকভান'-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া, ঝড়ো হাওয়া ও টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যশোরের কেশবপুরে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ের বৃষ্টি ও দমকা বাতাসে ক্ষেতের পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে এবং কেটে রাখা ধান জমিতে জমে থাকা পানিতে ভেসে উঠায় চরম দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকরা। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে কেশবপুরে ৭ হাজার ৭৬১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়। অনুকূল আবহাওয়া এবং কৃষি উপকরণের সহজলভ্যতায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছিল। উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা রুস্তম আলী জানান, আবাদকৃত জমির প্রায় ৮০ শতাংশ ধান পুরোপুরি পেকে গেছে এবং বাকি ২০ শতাংশ জমির ধান কেটে জমিতেই ফেলে রাখা হয়েছিল। ঠিক এই সময়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ক্ষেতে পানি জমে যায় এবং পাকা ধান হেলে পড়ে। এতে উপজেলার প্রান্তিক কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের কণ্ঠে এখন হতাশার সুর। 

আরও পড়ুন,ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি এলাকাবাসীর

পাথরা বিলের কৃষক রফিকুল ইসলাম বলেন, "ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমাদের পাকা আমন ধানের ক্ষেতে পানি জমে গেছে। কেটে রাখা পাকা ধান এখন জমিতে পানিতে ভাসছে।" একই গ্রামের কৃষক রুহুল আমিন আক্ষেপ করে বলেন, "আমার রোপণ করা সব পাকা ধান কেটে জমিতে ফেলে রাখা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির পানিতে সেগুলো ডুবে গেছে। আগামী দিনের স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে, ভাবিনি।" অন্যদিকে আলতাপোল গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, ক্ষেতে জমে থাকা পানি ও হেলে পড়া ফসল নিয়ে চরম বিপাকে পড়েছেন এলাকার প্রান্তিক চাষিরা। দ্রুত পানি নিষ্কাশন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বিষয় : কৃষক ঘূর্ণিঝড় আমন ধান

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কেশবপুরে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x