গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি বাসা থেকে হাসিনা আক্তার নামে ১৬ বছর বয়সী এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে জরুন এলাকার মৃত বাবুল মিয়ার টিনসেড বাসার বারান্দার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত হাসিনা আক্তার পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। প্রায় চার বছর আগে খালা ও খালুর সঙ্গে জরুন এলাকায় ওই বাসায় ভাড়া ওঠেন তিনি। সেখানে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন হাসিনা।পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় কারখানায় কাজে যাননি তিনি। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে স্বজনরা তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন।আরও পড়ুন, সাতক্ষীরা মেডিকেল কলেজে শর্টপিচ ক্রিকেট, চ্যাম্পিয়ন শহীদ আমিনুর রহমান টিমপরে স্থানীয়রা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সিলিংয়ের আড়ার সঙ্গে হাসিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে রাত ৯টার দিকে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।