গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ ওএমএস (খোলাবাজারে বিক্রি) কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শ্রমিকরা প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহের সুযোগ পাবেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিক আফজালুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাজী মহসিন। উদ্বোধনী অনুষ্ঠানে এম মঞ্জুরুল করিম রনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সূচনা ও বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ শিল্পকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সহজলভ্য করতেই বিশেষ এ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে টঙ্গীতে একটি শিল্প হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। আগামী জানুয়ারি থেকে গার্মেন্টস শ্রমিকরা নতুন বেতন পাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পোশাকশ্রমিকদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে স্বল্পমূল্যে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। এসব পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমপি রনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
আরও পড়ুন,কালকিনিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ হাজার ফুট পাইপ ধ্বংস
এ বিষয়ে শ্রমিকদের সজাগ থাকতে হবে এবং কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ এ ওএমএস কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা নিজ নিজ কর্মক্ষেত্রের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল সংগ্রহ করতে পারবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল জাবের, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা এবং মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল। এ ছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুভেল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান জামাল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কারখানার কর্মকর্তা ও বিপুলসংখ্যক শ্রমিক। শিল্পাঞ্চল টঙ্গীতে বসবাসরত বিপুলসংখ্যক পোশাকশ্রমিকের পারিবারিক খাদ্যব্যয় কমাতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কর্মসূচির সুফল প্রকৃত শ্রমিকদের কাছে পৌঁছে দিতে সুষ্ঠু বিতরণব্যবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
বিষয় : কর্মসূচি চালু পোশাকশ্রমিক

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬