উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য দেশের উদ্যোক্তাদের পাশাপাশি প্রবাসীরাও আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে এবং গত ১২ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট জারি হয়েছে। প্রাথমিক পর্যায়ের উদ্ভাবনী ধারণাকে বাজারজাতযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, স্টার্টআপের উন্নয়নের বিভিন্ন পর্যায় বিবেচনায় এক লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।
আরও পড়ুন,সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, তবে আলোচনায় না বসার হুঁশিয়ারি
এর মধ্যে আইডিয়া উন্নয়নে এক লাখ থেকে তিন লাখ টাকা, প্রোটোটাইপ ও ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) তৈরিতে তিন লাখ থেকে ১০ লাখ টাকা এবং ইনভেস্টমেন্ট রেডিনেস, ব্রিজ ও ম্যাচিং ফান্ডিংয়ের জন্য ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে যৌক্তিকতা বিবেচনায় বিশেষ ক্ষেত্রে এই অনুদানের পরিমাণ সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এ ছাড়া প্রোটোটাইপ ও এমভিপি পর্যায়ে ব্যক্তিগত আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবেন।নীতিমালায় স্টার্টআপের বিকাশের জন্য তিনটি ধাপ এবং ছয়টি অনুদানের ধরন নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে (প্রি-আইডিয়েশন ও আইডিয়া উন্নয়ন) ধারণা যাচাই ও দল গঠনে, দ্বিতীয় ধাপে (প্রোটোটাইপ ও ভ্যালিডেশন) হার্ডওয়্যার বা সফটওয়্যার উন্নয়ন ও বাজার যাচাইয়ে এবং তৃতীয় ধাপে (ইনভেস্টমেন্ট রেডিনেস ও ব্রিজ ফান্ডিং) বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে। আইডিয়া, প্রোটোটাইপ, প্রি-সিড, সিড, ইনভেস্টমেন্ট রেডিনেস ব্রিজ এবং বিশেষ উদ্ভাবন—এই ছয় ক্যাটাগরিতে সরকারি অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে অনুদান প্রদান করা হবে।
বিষয় : সরকার অনুদান প্রযুক্তিনির্ভর স্টার্টআপ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬