দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করেছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা কমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৫০ ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন,সিম ফেব্রিক্সে সর্বোচ্চ ৯০ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য
এর আগে গত ৬ নভেম্বরও প্রথম দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দফা মিলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৫ হাজার ৪৮২ টাকা কমল। স্বর্ণের দামে লাগাতার পতন ও সমন্বয় দেখা গেলেও বাজারে রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।
বিষয় : স্বর্ণের দাম দেশের বাজার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬