দৈনিক সংবাদ দিগন্ত

ডলার দুর্বল হতেই বাড়ল স্বর্ণের দাম, বাজারে নতুন প্রত্যাশা

আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। ডলারের দাম কমে যাওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে ফিরেছে ইতিবাচক ধারা। তবে এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য ও ফেডারেল রিজার্ভের পরবর্তী বার্তার দিকে।মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ২১ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে। আগস্টে সরবরাহের চুক্তিভিত্তিক স্বর্ণের দামও বেড়ে হয়েছে ৪ হাজার ২৯ দশমিক ২০ ডলার।আরও  পড়ুন, চট্টগ্রাম কাস্টমসে পণ্য খালাসে প্রশাসনিক জটে বাজারে বাড়ছে ব্যয়ের চাপদিনের শুরুতে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরে তা ঘুরে দাঁড়ায়। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের মূল্য ০ দশমিক ২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়েছে, ফলে চাহিদাও বেড়েছে।তবে বাজারে অনিশ্চয়তা এখনো কাটেনি। আজই প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের জুন মাসের মূল্যস্ফীতির তথ্য। মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হলে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। আর সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের দামে চাপ তৈরি হয়।এদিকে রুপা ও প্যালাডিয়ামের দাম কিছুটা বেড়েছে। তবে প্লাটিনামের দামে দেখা গেছে সামান্য পতন।

ডলার দুর্বল হতেই বাড়ল স্বর্ণের দাম, বাজারে নতুন প্রত্যাশা