দৈনিক সংবাদ দিগন্ত

স্বর্ণের দাম আবার কমল

স্বর্ণের দাম আবার কমল
স্বর্ণের দাম আবার কমল

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস।শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি কার্যকর হয়েছে। এর আগে সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন মূল্য তালিকা অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। বৃহস্পতিবার একই পরিমাণ স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

আড়ও পড়ুন,শ্রীলংকার বাজার ধরতে বাংলাদেশের উদ্যোগ, রপ্তানি হবে আলু-পেঁয়াজ

এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায়।সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।শুধু স্বর্ণ নয় রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৮২ টাকা।এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮২ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম ৩ হাজার ৯১ টাকা।নতুন এই মূল্য তালিকা অনুযায়ী শুক্রবার সকাল থেকেই দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি কার্যকর হয়েছে।

বিষয় : স্বর্ণের দাম কমল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের দাম আবার কমল

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস।শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি কার্যকর হয়েছে। এর আগে সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন মূল্য তালিকা অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। বৃহস্পতিবার একই পরিমাণ স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

আড়ও পড়ুন,শ্রীলংকার বাজার ধরতে বাংলাদেশের উদ্যোগ, রপ্তানি হবে আলু-পেঁয়াজ

এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায়।সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।শুধু স্বর্ণ নয় রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৮২ টাকা।এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮২ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম ৩ হাজার ৯১ টাকা।নতুন এই মূল্য তালিকা অনুযায়ী শুক্রবার সকাল থেকেই দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি কার্যকর হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত