দৈনিক সংবাদ দিগন্ত

নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ নভেম্বর থেকেও আগের নির্ধারিত দামেই বিক্রি হবে এসব জ্বালানি তেল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল। 

আরও পড়ুন,চট্টগ্রাম বন্দরে ১০ কনটেইনার কাঁচা তামাক আটক

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে নভেম্বর মাসের জন্যও সেই মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায়। অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা। এ ছাড়া প্রতি লিটার কেরোসিন বিক্রি হবে ১৫৫ টাকায়। সরকারের এই সিদ্ধান্তের ফলে নভেম্বর মাসেও ভোক্তাদের জ্বালানি তেল কিনতে আগের মাসের নির্ধারিত দামই পরিশোধ করতে হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য এবং দেশের বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার।

বিষয় : জ্বালানি অপরিবর্তিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ নভেম্বর থেকেও আগের নির্ধারিত দামেই বিক্রি হবে এসব জ্বালানি তেল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল। 

আরও পড়ুন,চট্টগ্রাম বন্দরে ১০ কনটেইনার কাঁচা তামাক আটক

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে নভেম্বর মাসের জন্যও সেই মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায়। অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা। এ ছাড়া প্রতি লিটার কেরোসিন বিক্রি হবে ১৫৫ টাকায়। সরকারের এই সিদ্ধান্তের ফলে নভেম্বর মাসেও ভোক্তাদের জ্বালানি তেল কিনতে আগের মাসের নির্ধারিত দামই পরিশোধ করতে হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য এবং দেশের বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x