দৈনিক সংবাদ দিগন্ত

কেনিয়ার জঙ্গলে রণবীর আলিয়ার স্মরণীয় মুহূর্ত

কেনিয়ার জঙ্গলে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। প্রেমিকা আলিয়া ভাটকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তাঁদের কাছ থেকে মাত্র ১০০ ফুট দূরে ছিল তিনটি সিংহ। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই স্মৃতির কথা তুলে ধরেছেন রণবীর। তাঁর বর্ণনায় উঠে এসেছে রোমান্টিক মুহূর্তের পাশাপাশি বন্য পরিবেশে তৈরি হওয়া ভয় আর উত্তেজনার গল্প। ২০২২ সালে কেনিয়ার মাসাই মারায় ভ্রমণে গিয়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেন রণবীর। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন তিনি। সঙ্গে রেখেছিলেন বিয়ের আংটি। এমনকি তাঁদের গাইড ও গাড়িচালককেও পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেতা। রণবীরের পরিকল্পনা ছিল, গাইড ও গাড়িচালককে বকশিশ দিয়ে জঙ্গলের মাঝামাঝি একটি জায়গায় গাড়ি থামানো হবে। এরপর এক হাঁটু গেড়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেবেন তিনি। দূর থেকে সেই বিশেষ মুহূর্তের ছবিও তুলে রাখার কথা ছিল। 

আরও পড়ুন,শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু

রণবীর জানান, আলিয়া ছবি তুলতে ভালোবাসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবি প্রকাশ করেন তিনি। তাই জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্ত ছবিতে ধরে রাখাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন অভিনেতা। তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলেও প্রস্তাব দেওয়ার সময় তাঁদের কাছেই ছিল তিনটি সিংহ। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে রণবীর বলেন, তাঁর এক পাশে প্রায় ১০০ ফুট দূরে ছিল তিনটি সিংহ। আর সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁর ‘সিংহী’ আলিয়া। তখন তিনি নিজেকে ইঁদুরের সঙ্গে তুলনা করে এক হাঁটু গেড়ে আলিয়াকে বলছিলেন, ‘বেবি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ রণবীরের এই বর্ণনা শুনে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা হাসিতে মেতে ওঠেন। অনুষ্ঠানে অমিতাভ বচ্চনও মজা করে বলেন, এমন বিশেষ মুহূর্তের প্রমাণ থাকা উচিত। রণবীরের কাছে বিয়ের আংটি থাকলেও আশপাশের পরিস্থিতি যে বেশ রোমাঞ্চকর ছিল, তা স্পষ্ট তাঁর কথায়। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একই বছরের ৬ নভেম্বর তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান রাহা। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়েও সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি।

বিষয় : রণবীর আলিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কেনিয়ার জঙ্গলে রণবীর আলিয়ার স্মরণীয় মুহূর্ত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x