দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা করা হয়েছে।
আরও পড়ুন,অক্টোবরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৫৪ কোটি ডলার
১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৩৪১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা। উল্লেখ্য, এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নতুন এ মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে সোনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন