রাজধানী ঢাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে।বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।আরও পড়ুন , বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, ২ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণেআজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।আরও পড়ুন , মুগদায় সৌদি প্রবাসীর ৮ খণ্ড মরদেহ উদ্ধার করে র্যাব