দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে মেঘ-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব দিক থেকে বইবে বাতাস

রাজধানীতে মেঘ-বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের বাসিন্দাদের জন্য রয়েছে বৃষ্টির আভাস। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা, আর দিনের যেকোনো সময়ে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও  পড়ুন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, ৫২ মিনিট বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি, আর শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে।মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

বিষয় : অপরিবর্তিত মেঘ-বৃষ্টি বইবে বাতাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

রাজধানীতে মেঘ-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব দিক থেকে বইবে বাতাস

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানী ঢাকা ও এর আশপাশের বাসিন্দাদের জন্য রয়েছে বৃষ্টির আভাস। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা, আর দিনের যেকোনো সময়ে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও  পড়ুন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, ৫২ মিনিট বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি, আর শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে।মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত