দৈনিক সংবাদ দিগন্ত

সংকটের মধ্যেও বৈদেশিক বাণিজ্যে এগিয়েছে ৯ শিল্প গ্রুপ

দেশের শিল্প খাতে জ্বালানি সংকট ও রপ্তানি প্রবৃদ্ধির মন্থরতার মধ্যেও আমদানি-রপ্তানি বাণিজ্যে শতকোটি বা এক বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে নয়টি শিল্প গ্রুপ। ২০২৪-২৫ অর্থবছরে এ তালিকায় আটটি গ্রুপ থাকলেও ২০২৫-২৬ অর্থবছরে নতুন করে যুক্ত হয়েছে খায়ের কাশেম ও হা-মীম গ্রুপ। অন্যদিকে বাণিজ্য কমে যাওয়ায় তালিকা থেকে ছিটকে পড়েছে সিটি গ্রুপ। নতুন তালিকায় থাকা নয়টি শিল্প গ্রুপ হলো—মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল, দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশন, আবুল খায়ের, স্কয়ার, বিএসআরএম, টি কে, খায়ের কাশেম ও হা-মীম গ্রুপ।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এসব গ্রুপের সম্মিলিত আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৫ কোটি ডলার। এর মধ্যে পণ্য আমদানি হয়েছে ৯৮৩ কোটি ডলারের এবং রপ্তানি হয়েছে প্রায় ৩০৫ কোটি ডলারের। আমদানি পর্যায়ে শুল্ক-কর পরিশোধ করেছে ১৯ হাজার ৯৪৪ কোটি টাকা। শুল্ক-কর বাদে শুধু আমদানি ও রপ্তানি পণ্যমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭ কোটি ডলার, যা দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ১১ শতাংশ। এসব শিল্প গ্রুপে কাজ করেন প্রায় ছয় লাখ মানুষ। এ তালিকায় শীর্ষে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। গত অর্থবছরে শুল্ক-করসহ গ্রুপটির আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল ৩২৬ কোটি ৯১ লাখ ডলার। আগের অর্থবছরের তুলনায় তাদের বাণিজ্য বেড়েছে ১৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা প্রাণ-আরএফএল গ্রুপের বাণিজ্যের পরিমাণ ২২৬ কোটি ২২ লাখ ডলার। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৯ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের বাণিজ্য হয়েছে ১৭৫ কোটি ৪৭ লাখ ডলারের। রপ্তানিতে অবশ্য নয়টি গ্রুপের মধ্যে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন, ২০২৭ সালে কাতারএনার্জি দেবে ২৬টি এলএনজি কার্গো

চতুর্থ অবস্থানে আবুল খায়ের গ্রুপের বাণিজ্যের পরিমাণ প্রায় ১৬০ কোটি ডলার। পঞ্চম স্কয়ার গ্রুপের ১২১ কোটি ৭৭ লাখ  ডলার। ষষ্ঠ অবস্থানে থাকা বিএসআরএমের বাণিজ্য হয়েছে ১১৬ কোটি ৬৭ লাখ ডলারের। সপ্তম টি কে গ্রুপের বাণিজ্যের পরিমাণ প্রায় ১১২ কোটি ৫৮ লাখ ডলার। প্রথমবারের মতো তালিকায় উঠে আসা খায়ের কাশেম গ্রুপের বাণিজ্যের পরিমাণ ১০৭ কোটি ৪১ লাখ ডলার। অন্যদিকে হা-মীম গ্রুপের বাণিজ্য হয়েছে ১০৫ কোটি ডলারের। গ্রুপটির রপ্তানি আয় আমদানির প্রায় আড়াই গুণ। দেশীয় শিল্প গ্রুপগুলোর মধ্যে রপ্তানিতে শীর্ষে রয়েছে হা-মীম। অন্যদিকে এক বছর আগে বিলিয়ন ডলারের ক্লাবে থাকা সিটি গ্রুপের আমদানি-রপ্তানি বাণিজ্য এক বছরে ৪১ শতাংশ কমেছে। ফলে গ্রুপটি ১০০ কোটি ডলারের সীমার নিচে নেমে গেছে। ব্যবসার ধরন অনুযায়ী, ইয়াংওয়ান ও হা-মীম পুরোপুরি রপ্তানিমুখী। প্রাণ-আরএফএল ও স্কয়ার দেশের বাজারের পাশাপাশি রপ্তানিতেও শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে এমজিআই, আবুল খায়ের, বিএসআরএম, টি কে ও খায়ের কাশেম গ্রুপ মূলত দেশীয় বাজারের জন্য পণ্য উৎপাদন করে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মনে করেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বড় শিল্পগোষ্ঠীতে পরিণত হওয়ার সুযোগ তৈরি করতে নীতিসহায়তা প্রয়োজন। বড় প্রতিষ্ঠানগুলো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সেই সক্ষমতা তুলনামূলক কম। বাংলাদেশের অর্থনীতিতে বিলিয়ন ডলারের বাণিজ্য করা শিল্প গ্রুপের সংখ্যা আরও বাড়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিষয় : বৈদেশিক বাণিজ্যে সংকটের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সংকটের মধ্যেও বৈদেশিক বাণিজ্যে এগিয়েছে ৯ শিল্প গ্রুপ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x