দৈনিক সংবাদ দিগন্ত

ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহার করবে না ইসি

আখতার আহমেদ
আখতার আহমেদ
ছবি: আখতার আহমেদ

দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে আগামী ২১ জানুয়ারি ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। মেয়াদোত্তীর্ণ ও নির্বাচনের উপযোগী ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপের তালিকা চূড়ান্ত করা হবে। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রথম ধাপে কমবেশি ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কোন ধাপে কোন ইউনিয়নে ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আবহাওয়া, উপকূলীয় এলাকার পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিবেচনা করে ধাপে ধাপে তালিকা নির্ধারণ করা হবে। ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের বেশির ভাগের নির্বাচন প্রথম দুই ধাপেই সম্পন্ন করতে চায় কমিশন। পরবর্তী তিন ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউপিতে ভোট হবে। সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আপাতত কমিশনের কোনো পর্যালোচনা নেই বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, বর্তমানে কমিশন শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েই কাজ করছে।

আরও পড়ুন, স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখতে চায় জাতীয় নাগরিক পার্টি

অন্য নির্বাচন প্রাসঙ্গিক হলে যথাসময়ে জানানো হবে।ইসি সচিব জানান, আসন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। ইভিএমগুলো কী পদ্ধতিতে ধ্বংস করা হবে, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া ছয় বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নিবন্ধনের বিষয়টি বিবেচনা করছে কমিশন। প্রাথমিক শিক্ষায় ভর্তির সময় শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেটাবেজ তৈরির বিষয়টি আলোচনায় রয়েছে। ভোটার নিবন্ধনে পারিবারিক তথ্য যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এতে একজন ব্যক্তি মা-বাবার কততম সন্তান এবং তাঁর বড় ভাই-বোনের নিবন্ধন নম্বরের মতো তথ্য অন্তর্ভুক্ত করা হতে পারে। এনআইডি কার্ডের মেয়াদ প্রসঙ্গে ইসি সচিব বলেন, কোনো কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়নি। স্মার্ট কার্ড সরবরাহে জটিলতার কারণে সবাইকে তা দেওয়া সম্ভব না হলেও আগের লেমিনেটেড এনআইডি কার্ড এখনো বৈধ।

বিষয় : ইভিএম

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহার করবে না ইসি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x