জামায়াতে ইসলামীর কিছু রাজনৈতিক অবস্থান এবং সরকারের প্রতি তুলনামূলক নমনীয় আচরণের কারণে দলটির ওপর অসন্তুষ্ট রয়েছে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জোট ভেঙে না দিয়ে বরং ১১-দলীয় ঐক্যের মধ্যেই থেকে জামায়াতকে চাপে রাখার এবং নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখার কৌশল গ্রহণ করেছে দলটি। এনসিপির শীর্ষ নীতির্ধারকদের সূত্রে এই তথ্য জানা গেছে।সম্প্রতি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের দ্বিমুখী ভূমিকা এবং খুলনা বিভাগীয় লংমার্চে এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি দুই দলের মধ্যকার দূরত্বের বিষয়টি প্রকাশ্যে এনেছে। গত ৩১ অক্টোবর ১১ দলের খুলনা লংমার্চে এনসিপির শীর্ষ দুই নেতা অংশ নেননি এবং অংশগ্রহণ ছিল মূলত প্রতীকী। এর আগে লংমার্চগুলোয় তাদের সরব উপস্থিতি দেখা গেলেও এবার তাঁরা ঢাকায় শাহবাগের গণবিক্ষোভ কর্মসূচিতে মনোযোগ দেন। অন্যদিকে, ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াতের প্রার্থী কারচুপির অভিযোগ তুলে ঢাকায় সংবাদ সম্মেলন করলেও স্থানীয় পর্যায়ে বিজয়ী বিএনপি প্রার্থীর সঙ্গে কোলাকুলি ও মিষ্টিমুখ করার ঘটনা ঘটে।
আরও পড়ুন,নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা
জামায়াতের এই দ্বিমুখী অবস্থানের তীব্র সমালোচনা করেন এনসিপির জ্যেষ্ঠ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এনসিপির নীতিনির্ধারকদের মতে, প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন না করে জামায়াত যদি সরকারের প্রতি বেশি নমনীয় বা 'গদগদ' হয়ে পড়ে, তবে তা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য ক্ষতিকর। তাই জামায়াতকে সঠিক পথে রাখতে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে চাপে রাখতে চায় এনসিপি। একই সঙ্গে জোটে থেকেও নিজস্ব রাজনৈতিক স্বকীয়তা বজায় রাখা এবং এনসিপি জামায়াতে বিলীন হয়ে যাচ্ছে এমন অপপ্রচার রোধ করতেই এই সুনির্দিষ্ট কৌশল নিয়েছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই টানাপোড়েন ১১-দলীয় ঐক্যের অভ্যন্তরীণ সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বিষয় : নাগরিক পার্টি ncp

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬