দৈনিক সংবাদ দিগন্ত

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবির সদস্য

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ
পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ
ছবি: পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারে ওঠে। সেখান থেকে তারা থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর ককটেলের ছিটকে আসা অংশ থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

আরও পড়ুন, ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিষয় : ককটেল বিস্ফোরণ পল্লবী থানা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবির সদস্য

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারে ওঠে। সেখান থেকে তারা থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর ককটেলের ছিটকে আসা অংশ থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

আরও পড়ুন, ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x