দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দেশের উন্নয়নে বাধা দিচ্ছে দেশি-বিদেশি শত্রুরা: মুশফিকুর রহমান এমপি

দেশের উন্নয়নে বাধা দিচ্ছে দেশি-বিদেশি শত্রুরা

ছবি: দেশের উন্নয়নে বাধা দিচ্ছে দেশি-বিদেশি শত্রুরা

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশি-বিদেশি শত্রুরা বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান। রোববার (৮ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুশফিকুর রহমান বলেন, দেশে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন। ষড়যন্ত্রকারীরা দলের ভেতরেও অনুপ্রবেশ করেছে। যারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি পেয়েছিলেন। এ ঘটনার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর অবদানের কারণেই আজ মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। বিগত ১৭ বছর বাকশালী শাসনব্যবস্থার আদলে দেশ পরিচালিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি সুন্দর সমাজ প্রতিষ্ঠা ও দেশকে মাদকমুক্ত করতে হবে।

আরও পড়ুন,সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

 মাদক ব্যবসায়ী নিজের দলের লোক হলেও তাকে জনগণের সামনে তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সৎ, আদর্শবান ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রউফ রতন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সিনিয়র সহসভাপতি বশির আহাম্মদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে এমপি মুশফিকুর রহমানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি কসবা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কদমতলী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংসদ সদস্য।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দেশের উন্নয়নে বাধা দিচ্ছে দেশি-বিদেশি শত্রুরা: মুশফিকুর রহমান এমপি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x