দৈনিক সংবাদ দিগন্ত

ছাত্রদলে নির্ধারিত কর্মসূচিতে অনুপস্থিতি বরদাস্ত না করার বার্তা কেন্দ্রীয় ও শাখা সংসদের

ছাত্রদলে নির্ধারিত কর্মসূচ
ছাত্রদলে নির্ধারিত কর্মসূচ
ছবি: ছাত্রদলে নির্ধারিত কর্মসূচ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে উপস্থিত না থাকার সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১০ জন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। শোকজ পাওয়া এই নেতারা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সভাপতি ও সাধারণ সম্পাদক প Currently 2026 য়ে দায়িত্ব পালন করছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের এই অনুপস্থিতির সন্তোষজনক লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই নির্দেশনা প্রদান করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও কেন্দ্রীয় নির্ধারিত কর্মসূচিতে অনুপস্থিত থাকা দায়িত্বে চরম অবহেলার সামিল। 

আরও পড়ুন,শেখ হাসিনার বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার

এই গুরুতর অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়া হয়েছে। শোকজপ্রাপ্ত নেতারা হলেন আল বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান, শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমদ হল শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ পাপন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিষয় : শাখা সংসদের বার্তা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ছাত্রদলে নির্ধারিত কর্মসূচিতে অনুপস্থিতি বরদাস্ত না করার বার্তা কেন্দ্রীয় ও শাখা সংসদের

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x