দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন ঝুঁকি ভাতার সুপারিশ আসতে পারে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ছবি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোয় গ্রেডের ক্রম, পদোন্নতি ও বিভিন্ন ভাতা নিয়ে দেখা দেওয়া অসংগতি দূর করতে ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটি বেতন গ্রেড পুনর্বিন্যাস, নতুন ঝুঁকি ভাতা চালু এবং বিদ্যমান ভাতার হার পরিবর্তনের বিষয়ে সুপারিশ করবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত কমিটির আনুষ্ঠানিক নাম ‘কর্মচারীদের বেতন গ্রেড-ভাতা নির্ধারণ ও পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটি’। গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। 

আরও পড়ুন,রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহ স্বাভাবিক

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের কাছ থেকে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। কোনো কোনো পদের বেতন গ্রেড বাড়ানো বা কমানো, বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনা এবং নতুন ভাতা চালুর বিষয়ও পর্যালোচনা করা হবে। কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব ও জনপ্রশাসনসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর বিভিন্ন গ্রেডে বেতন নির্ধারণ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কর্মচারীদের অভিযোগ, একই ধরনের দায়িত্ব পালন করেও কোনো কোনো পদে বেতন গ্রেডের পার্থক্য রয়েছে। আবার পদোন্নতির পর মূল বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতার হার কমে যাওয়ায় কারও কারও মোট আয় কমে যেতে পারে। কর্মচারীদের দেওয়া উদাহরণ অনুযায়ী, নতুন কাঠামোয় ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা এবং ১২তম গ্রেডের ২৪ হাজার ৩০০ টাকা। কিন্তু আগের বেতন সমন্বয়ের পর হিসাব করতে গিয়ে ১২তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৩৭ হাজার ৭০০ টাকা নির্ধারিত হচ্ছে, যেখানে ১১তম গ্রেডের কর্মচারীর বেতন হচ্ছে ৩৭ হাজার টাকা। এতে তুলনামূলক নিচের গ্রেডের কর্মচারী বেশি বেতন পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পদোন্নতির ক্ষেত্রেও অসংগতি রয়েছে বলে দাবি কর্মচারীদের।

আরও পড়ুন,কর্মসংস্থানের ইতিবাচক তথ্যে ঘুরল প্রযুক্তি শেয়ার

 তাঁদের হিসাবে, দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতির পর মূল বেতন ৪৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৫১ হাজার টাকা হলেও বাড়িভাড়া ভাতার হার ৫০ থেকে ৪৫ শতাংশে নেমে আসে। ফলে মূল বেতন ও বাড়িভাড়া মিলিয়ে মোট আয় ৬০০ টাকা কমে যেতে পারে। এ ছাড়া জ্যেষ্ঠতা ও উচ্চতর গ্রেড নির্ধারণ নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মচারীরা। তাঁদের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে কনিষ্ঠ কর্মচারীর বেতন জ্যেষ্ঠ কর্মচারীর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। কমিটির সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। ফলে বেতনকাঠামোর অসংগতি নিরসনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও অপেক্ষা করতে হতে পারে। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশিত হয়। ৫ থেকে ২৫ অক্টোবরের মধ্যে বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে বেতন নির্ধারণ করা কর্মচারীরা ১ নভেম্বর থেকে জুলাই মাসের বকেয়াসহ নতুন কাঠামোয় বর্ধিত বেতন পেয়েছেন।

বিষয় : ঝুঁকি সরকারি চাকরিজীবীদের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন ঝুঁকি ভাতার সুপারিশ আসতে পারে

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x