সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব কালীপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমান জানান, বাংলাদেশে বন্দরের কোনো সরকারি ছুটি না থাকলেও ভারতের ঘোজাডাঙ্গার ব্যবসায়ীরা পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখবেন বলে চিঠি দেন।
আরও পড়ুন,গ্যাসের ঘাটতি মেটাতে নতুন কূপ খননে জোর
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমসের অন্যান্য দাপ্তরিক কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত যথারীতি স্বাভাবিক থাকবে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত চিঠির বিষয়টি আলোচনার মাধ্যমে মেনে নেওয়া হয়। ছুটি শেষে আগামী কাল থেকেই ভোমরা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে পুনরায় শুরু হবে।
বিষয় : বন্দর কার্যক্রম শুরু

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬