বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করা না গেলে রাজনৈতিক গণতন্ত্রও কার্যকর হয় না। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতির জন্য অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না, এটি ওয়েস্ট অব টাইম।’ অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনৈতিক গণতন্ত্রের একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র কখনোই কার্যকর হয় না। দেশে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব তুলে ধরে আমির খসরু বলেন, সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা প্রতিষ্ঠা সম্ভব নয়।
আরও পড়ুন,রাজধানী ও মফস্বলের বাজারদরে বিশাল ফারাক
এ লক্ষ্যে সরকার তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করছে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। জনগণ যাতে নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সরকারের আমলে অযোগ্য ব্যক্তিরা সুবিধা পেয়েছেন, আর যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। এতে দেশের সীমিত সম্পদের বড় একটি অংশ অপচয় হয়েছে। নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।
বিষয় : গণতন্ত্র অর্থনীতিতে বাধাগ্রস্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬