দৈনিক সংবাদ দিগন্ত

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, ৫২ মিনিট বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, ৫২ মিনিট বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ একটি সন্দেহজনক বস্তু পাওয়ার খবরে শনিবার দুপুরে প্রায় ৫২ মিনিট স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা ক্লিয়ারেন্সের পর স্টেশনটি পুনরায় চালু করা হয় এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আরও  পড়ুন, দুই মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যময় বস্তা অভিযানে পুলিশ ও সিটিটিসি

যাত্রীদের দ্রুত স্টেশন থেকে বের করে দেওয়া হয় এবং মিরপুর-১০ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়। এ সময় ট্রেনগুলো স্টেশনটি এড়িয়ে চলাচল করে।খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে এটি বোমা নয় বলে নিশ্চিত হওয়া যায়।পরে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা করা হলে দুপুর ১টা ৫০ মিনিটে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয়।ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, ৫২ মিনিট বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x